Sylhet Today 24 PRINT

নতুন গান নিয়ে মিনার

বিনোদন ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৯

নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান। গানের শিরোনাম ‘নেই’। গত ২ অক্টোবর এটি প্রকাশ পায় সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

মেহেদী হাসান লিমনের কথায় গানটিতে সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান। এতে মডেল হিসেবে কাজ করেছেন লরেন ম্যান্ডেস ও যাহের আলভী।

গানটি নিয়ে নির্মাতা মাহমুদুল হাসান বলেন, ‘গানের কথার রেশ ধরে একটি গল্প বলার চেষ্টা করেছি আমরা। মৃত্যু কেমন করে একটি অনবদ্য প্রেমের ইতি টানে, সেই গল্পটাই রয়েছে এখানে। গানটি অসম্ভব সুন্দর। মডেলরাও ভালো অভিনয় করেছেন। আশা করছি সবার হৃদয়ে ভালোবাসার নীল বেদনা ছড়াবে কাজটি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.