Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় একসঙ্গে শাকিব-অপু!

বিনোদন ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৯

দুর্গাপূজায় একসঙ্গে পর্দায় আসছেন একসঙ্গে  আসছেন শাকিব খান ও অপু বিশ্বাস। আগামী ৪ অক্টোবর রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে তাদের অভিনীত ‘রাজনীতি’ ছবিটি প্রদর্শিত হবে। খবরটি নিশ্চিত করেন  ‘রাজনীতি’ ছবিটি পরিচালক বুলবুল বিশ্বাস।


ছবিটি ২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। দুই বছর পর এটি আবার রুপালি পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে। ছবির পরিচালক বুলবুল বিশ্বাস জানান, ‘আমাদের জন্য খুবই খুশির সংবাদ এটি। প্রতিদিন তিনটি করে শো চলবে। এগুলো হলো বিকাল ৩টা, ৬টা, রাতে পৌনে ৯টা।’


‘রাজনীতি’ ছবিটিতে শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও নানা চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন,শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া।
ছবিটি প্রযোজনা করেন আশফাক আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.