Sylhet Today 24 PRINT

কারো শয্যাসঙ্গিনী হতে কি মিডিয়ার অনুমতি লাগবে, প্রশ্ন আরশির

বিনোদন ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৫

পাকস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে যৌন সম্পর্ক ছিলো বলে অকপটে স্বীকার করেছেন মডেল-অভিনেত্রী আরশি খান। আফ্রিদি-আরশি নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই এমন স্বীকারোক্তি আরশির। একইসঙ্গে তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে ক্ষিপ্ত হয়ে আরশি প্রশ্ন তুলেছেন, কারো শয্যাসঙ্গিনী হতে চাইলে কি মিডিয়ার অনুমতি নিতে হবে?

মঙ্গলবার শহীদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের কথা স্বীকারে দেওয়া টুইটার বার্তায় মডেল-অভিনেত্রী আরশি খান জানিয়েছেন, আফ্রিদির সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি ওই পাক ক্রিকেটার।

সম্প্রতি শোনা গিয়েছিল দুবাইতে গোপনে ছুটি কাটাতে গিয়েছেন শাহিদ-আরশি। প্রথমে সে কথা স্বীকার করেননি তিনি। তবে মঙ্গলবার দিন আরশি টুইট করেন, ‘‘আফ্রিদির সঙ্গে আমার যৌন সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গী হব, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালবাসার।’’

এত দিন আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যাবতীয় জল্পনা অস্বীকার করেছিলেন আরশি। তিনি জানিয়েছিলেন, ‘‘আফ্রিদির সঙ্গে ডেট করছি না। আমরা শুধু ভাল বন্ধু। সামাজিক অনুষ্ঠানে দেখা হয় আমাদের। ব্যস এটুকুই!’’ তা হলে এখন সে সম্পর্ক কেন স্বীকার করলেন তিনি? তার কোনও উত্তর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.