Sylhet Today 24 PRINT

শাকিবকে আমন্ত্রণ জানালেন শাহরুখ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৯

বলিউড কিং শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে আবুধাবি যাচ্ছেন ঢালিউড নায়ক শাকিব খান।

তৃতীয়বারের মতো আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট লিগ। সেই উপলক্ষে হবে জমকালো এক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব পেয়েছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এতে পারফর্ম করবেন পাকিস্তানের আতিফ আসলাম, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন তারকা।

একমাত্র বাংলাদেশি হিসেবে রেড চিলির আমন্ত্রণ পেলেন শাকিব খান।

এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘রেড চিলিজের কয়েকজন কর্মকর্তা গত সপ্তাহে বাংলাদেশে এসে আমার সঙ্গে বৈঠক করেছেন। তাদের কথা দিয়েছি অনুষ্ঠানটিতে অংশ নেব। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও পারফর্ম করার কথা রয়েছে।’

১২ নভেম্বর আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিব। ১৪ নভেম্বর অনুষ্ঠান শেষ করে দুই দিন পরই দেশে ফিরবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.