Sylhet Today 24 PRINT

আসছে নায়লা নাঈমের জীবনীভিত্তিক বই

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৯

আগামী বইমেলায় মডেল, অভিনেত্রী ও ডেন্টিস্ট নায়লা নাঈমের জীবনীভিত্তিক বই প্রকাশ হচ্ছে।

লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Naila Nayem The Queen of Controversy Part 1- এ বইয়ের লেখক আহমেদ সাব্বির। তিনি জানান, নায়লা নাঈমের ঘটনাবহুল কর্ম ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি এই বই।

নায়লা নাঈমের অনুমতিক্রমে তার রেকর্ডকৃত বক্তব্যের ভিত্তিতে রচিত জীবনীভিত্তিক বইটি প্রকাশ হচ্ছে বলে জানান সাব্বির। বইটি প্রকাশ করছে গ্রন্থিক প্রকাশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.