Sylhet Today 24 PRINT

এখন যেমন রানু মণ্ডল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৯

রানাঘাটের রানু মণ্ডলকে নিয়ে আলোচনা চলছে। রানু মণ্ডলের কাছে রানাঘাট এখন অতীত। বদলে যাওয়া সময়ে রানুর সময় কাটে মুম্বাইয়ের আলীশান হোটেলে। এখন তিনি শোবিজ জগতের বড় তারকা। যা করেন তাই যেনো ভাইরাল হয় নেট দুনিয়ায়।

গ্ল্যামার দুনিয়ায় এসে রানু মণ্ডলও হয়ে উঠেছেন গ্ল্যামার কন্যা। জানা গেছে মুম্বাই পাড়ি দেওয়ার আগে অবশ্য একবার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পার্লারের শরণাপন্ন হয়েছিলেন রানু।

সম্প্রতি রানুর নতুন মেকওভার দেখলে চেনাই দায় এই কি সেই রানাঘাটের রানু মণ্ডল? প্রশ্ন উঠতে পারে আপনার মনেও। কথাতেই আছে, ‘প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারি।’ এই প্রবাদের ফাঁদে পড়েছেন রানাঘাটের রানুও।

কানপুরে সিদ্ধা নামের এক বিউটি পার্লারের শাখার উদ্বোধন হয়েছে। সেখানেই রানুর মেকওভার করা হয়েছিল কোনও অনুষ্ঠানের জন্য। মেকওভারের পর বদলে যায় তার চেহারা। নবরূপী রানুর ছবি আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।

ছবিতে দেখা যাচ্ছে, রানুর পরনে জমকালো এক লেহেঙ্গা, সঙ্গে মানানসই ভারী গয়না। আটোসাটো করে বাঁধা ডিজাইনার খোপা। তাতে আবার গোঁজা গোলাপফুল। তবে রানুর এই নতুন সাজ কিন্তু নেটদুনিয়ায় নজর কেড়েছে অন্যভাবে। প্রশংসা কুড়নোর জায়গায় ট্রল করা হয়েছে তাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.