Sylhet Today 24 PRINT

বিয়ের খবরটি সঠিক নয় : সৃজিত মুখার্জি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৯

অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলার সাথে বিয়ে হতে যাওয়ার যে খবরটি মিডিয়ায় বেরিয়েছে তা সঠিক নয় বলে জানালেন সৃজিত মুখার্জি।

সোমবার (১৮ নভেম্বর) মিথিলার ফুফাতো ভাই জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব সংবাদ মাধ্যমকে মিথিলা ও সৃজিতের বিয়ের খবরটি জানান। অর্ণব বলেন, আগামী ডিসেম্বরে সৃজিত মুখার্জি আর মিথিলার বিয়ের সম্ভাবনা আছে।

গত শুক্রবার সৃজিত মুখার্জি ঢাকায় আসেন। তিনি মিথিলাকে বিয়ের প্রস্তাব দিতে ঢাকায় এসেছিলেন এমনটি শোনা গিয়েছিল। আজ সকালে তিনি কলকাতায় ফিরে গেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী বছর ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন সৃজিত মুখার্জি ও মিথিলা। সৃজিতের একজন ঘনিষ্ঠ বন্ধু ভারতের এই সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

কিন্তু বিয়ের এ খবরটি সঠিক নয় বলে দাবি করলেন সৃজিত মুখার্জি। সোমবার সন্ধ্যায় হোয়াটস অ্যাপ বার্তায় সৃজিত বলেন, আপনারা ভুল খবর শুনেছেন, খবরটি ভুল।

সৃজিত বলেন, কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কাজে ব্যস্ত আছি।

এদিকে মিথিলার সাথে যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.