Sylhet Today 24 PRINT

জানা গেল তাহসানের গোঁফের রহস্য

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৯

অবশেষে জানা গেল তাহসানের গোঁফের রহস্য। কয়েক দিন ধরে রূপ বদলের চেষ্টা দেখা যাচ্ছিল তাঁর মধ্যে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালেই জানা গেল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তাহসান। এ ছবিতে ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকী আর অস্ট্রেলিয়ার মিশেল মেগানের সঙ্গে অভিনয় করতে করতে যাচ্ছেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ তৈরি হবে ইংরেজি ভাষায়। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ছবিটির প্রযোজক নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়া ছবির প্রযোজক হিসেবে আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, মার্কিন প্রযোজক শ্রীহরি সাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটিতে সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ-বিডি।

শিগগিরই শুরু হবে এর শুটিং।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.