Sylhet Today 24 PRINT

চার বছর আগেই বিয়ে করেন মম

বিনোদন ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৯

অভিনেত্রী জাকিয়া বারি মম চার বছর আগে বিয়ে করেও সেটা গোপন রেখেছেন এতোদিন। কাছের লোকেরা জানরেও মিডিয়ার কাছে প্রকাশ করেননি সরাসরি। নির্মাতা শিহাব শাহীনকে বিয়ে করার চার বছর প্রকাশ করলেন আজ। কারণ আজ তাদের বিয়ের চার বছর পূর্ণ হল।  

চার বছর আগে আজকের এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। মম এবং শিহাব শাহীন দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন তাদের ফেসবুকের মাধ্যমে। বিবাহবার্ষিকীর কেক কাটার ছবিসহ তারা পোস্ট দিয়েছেন।

ফেসবুকে জাকিয়া বারী মম তার পোস্টে লিখেছেন, ‘আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ শিহাব শাহীন।’

অন্যদিকে শিহাব শাহীন লিখেছেন, ‘শুভ চতুর্থ বিবাহবার্ষিকী, জাকিয়া বারী মম।’

বিবাহবার্ষিকীর পোস্টে সরাসরি বিয়ের কথা জাকিয়া বারী মম না লিখলেও লিখেছেন শিহাব শাহীন। পরে বিষয়টি নিয়ে মমর সঙ্গে যোগাযোগ করা হলে মম চার বছর আগে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

জাকিয়া বারী মমর দ্বিতীয় বিয়ে এটি। এর আগে ২০১০ সালে বিয়ে করেছিলেন নির্মাতা এজাজ মুন্নাকে। সেই সংসারে তাদের একটি ছেলে সন্তান হয়। তবে সম্পর্কটি টেকেনি। বিবাহবিচ্ছেদের মাধ্যমে তারা আলাদা হয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.