Sylhet Today 24 PRINT

নগ্ন হওয়ার জন্যে চাপ দেওয়া হয় এমিলিয়াকে

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৯

গেম থ্রোনস তারকা এমিলিয়া ক্লার্ক

‘হ্যাশ মি টু’ আন্দোলন শুরুর পর থেকে শোবিজ জগতের বাসিন্দাদের অনেক অজানা অধ্যায় বেরিয়ে আসছে। কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হওয়া নারীরা বলছেন নির্দ্বিধায়। ফলে পুরো দুনিয়া জুড়ে দীর্ঘদিন ধরেই চলছে শোরগোল। সেই পালে এবার হাওয়া দিলেন গেম থ্রোনস তারকা এমিলিয়া ক্লার্ক।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমিলিয়া ক্লার্ক জানালেন তার ওপর ঘটে যাওয়া যৌন হেনস্তার গল্প।

এমিলিয়া বলেন, ‘সিনেমা করতে এসে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমাকে। নগ্ন দৃশ্য করার জন্য একাধিক প্রযোজক আমাকে জোর জবরদস্তিও করেছেন। কিন্তু আমি কখনোই মাথা নত করিনি। এ জন্য আমাকে সেটে ঝামেলা পোহাতে হয়েছে। যখন আমি বলেছি, গায়ের চাদরটা রেখে দিতে, তারা বলেছে তোমার ‘গেম অব থ্রোনস’ অনুরাগীদের হতাশ করো না।’

সহ-শিল্পী জেসন মোমোয়ারের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে এমিলিয়া বলেন, ‘জেসনের এ ধরনের দৃশ্য করার অভিজ্ঞতা ছিল। অনেক কিছুই হতে পারত। তবে ও যেভাবে গাইড করেছিল তাতে আমি সহজ হতে পেরেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.