Sylhet Today 24 PRINT

অবসর নিতে যাচ্ছেন অমিতাভ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

অভিনয় থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। বর্তমানে তার বয়স ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছেন।

সম্প্রতি ব্যক্তিগত ব্লগে তিনি লিখেছেন, শরীর জানান দিচ্ছে, অবসর নিতে হবে এবার।

‘ব্রহ্মাস্ত্র’ নামের নতুন ছবি এর শুটিংয়ে মানালিতে গিয়েছেন তিনি। বিমানবন্দর থেকে পাহাড়ি পথে টানা গাড়িতে সেখানে যান অমিতাভ।

সে প্রসঙ্গে তিনি লিখেন, সুন্দর আবহাওয়া, শীতের আমেজ, বাতাসের শুদ্ধতা, ভোর ৫টার পর রেস্ট, পাহাড়ি পথের দারুণ নম্রতা, অভিনন্দনের আনন্দ, ছোট্ট ছিমছাম শহর, দারুণ অভ্যর্থনা, তাদের সরল ও সাদাসিধে এমন স্বভাব আর কোথাও নেই। এটা একটা বার্তা, আমার এবার অবসরের পালা। মাথায় অন্য কিছু চলছে কিন্তু আঙুল অন্য কিছু বলছে।

ব্লগের তার এমন লেখা দেখে স্বভাবতই ধরে নেয়া যায়, অভিনয়কে বিদায় জানাতে যাচ্ছেন এই অভিনেতা।

কিছুদিন আগে শরীর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। কলকাতা চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে পারেন নি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.