Sylhet Today 24 PRINT

বুড়িয়ে গেলেন আমির খান!

বিনোদন ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

চির তরুন আমির খান বুড়িয়ে গেছেন ! মুখভর্তি সাদা দাড়ি, চেহারায় বয়সের ছাপ আর মুটিয়ে  যাওয়া আমিরকে দেখে যেনো চেনারই উপায় নেই।

তবে আমির ভক্তদের চিন্তার কেনো কারন নেই। কেবল চরিত্রের প্রয়োজনেই বদলে গিয়েছেন আমির খান। ধুম থ্রি'র সেই ম্যাচো হিরো, পিকে'র সেই কলেজ বয় মার্কা লুক ঝেড়ে ফেলে আমির এখন পেশাদার কুস্তিগীরের ভূমিকায়।

দঙ্গল সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের ওজন এখন ৯০ কিলো ছাড়িয়েছে। গালে পাকা দাড়ি, গোলগাল চেহারার আমির খানকে এক নজরে দেখে চেনাই যাচ্ছে না।

'দঙ্গল' সিনেমার কাজে নিয়ে এতটাই সিরিয়াস আমির যে নিজের চরিত্রের জন্য স্বভাব, কথাবার্তাতেও পরিবর্তন এনেছেন আমির। লক্ষ্য একটাই 'দঙ্গল' এর মাধ্যমে বলিউডে ফের নতুন মাইলস্টোন তৈরি করা।

১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'বাজি'র জন্য মেয়ে সেজেছিলেন তিনি। এরপরে ২০০৫-এ মুক্তি পাওয়া মঙ্গল পান্ডে'র জন্য বড় গোঁফ রেখেছিলেন। তারপরে গজনি'র জন্য শারীরিক কসরত করে তৈরি করেছিলেন সিক্স প্যাকস অ্যাব। আর সর্বশেষ পিকে'র জন্য আবার ওজন অনেকটা কমিয়েছিলেন এই বলিউড হিরো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.