Sylhet Today 24 PRINT

সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় যাচ্ছেন মিথিলা-সৃজিত

বিনোদন ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।

মিথিলা জানিয়েছেন, শনিবার মধুচন্দ্রিমায় তারা সুইজারল্যান্ড যাচ্ছেন। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তারা।

ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.