Sylhet Today 24 PRINT

অমিতাভ রেজার প্রথম গানচিত্র ‘হর্ষ’

বিনোদন ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৯

নির্মাতা অমিতাভ রেজা এবার নির্মাণ করলেন মিউজিক ভিডিও (গানচিত্র)। এর মাধ্যমে প্রথমবারের মত গানচিত্র নির্মাণ করলেন আয়নাবাজি চলচ্চিত্রের জন্য খ্যাত এ নির্মাতা।

৫ ডিসেম্বর গানচিলের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি অবমুক্ত করা হয়।

‘হর্ষ’ শিরোনামের গানটি গেয়েছেন সাব্বির নাসির। এতে মডেল হিসেবে আছেন সাফা কবির।

‘হর্ষ’ লিখেছেন রাজিব হাসান। সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। ভিডিওটির চিত্রনাট্য তৈরি করেছেন চিরকুট ব্যান্ডের সুমি।

অমিতাভ রেজা জানান, গানটি পছন্দ হয়েছে বলেই ভিডিওটি নির্মাণ করতে রাজি হয়েছি। আর এটা আমার জন্য একধরনের এক্সপেরিমেন্টও বলতে পারেন।

কণ্ঠশিল্পী সাব্বির নাসির বলেন, অমিতাভ রেজা প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। ভিডিওতে গানের সঙ্গে দারুণ একটি গল্পও পাবেন শ্রোতা-দর্শকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.