Sylhet Today 24 PRINT

‘দাবাং থ্রি’র পোস্টারে নতুন লুকে সালমান

বিনোদন ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

সালমান খানকে দেখা গেলো ‘দাবাং থ্রি’র নতুন পোস্টারে। নতুন এই ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ছবির অন্যতম নায়িকা সাই মানজেকার, যিনি কিনা ছবিটি দিয়ে তার বলিউড ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন।

এতে দেখা যায় খালি গায়ে সিক্স প্যাক বডিতে সালমানের রাগান্বিত লুক।

‘দাবাং থ্রি’তে পুলিশ অফিসার চুলবুল পান্ডে রূপে দেখা যাবে তাকে। এ ছবিতে দক্ষিণী তারকা কিচ্চা সুদীপের মুখোমুখি হবেন সালমান খান।

ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। ‘দাবাং থ্রি’ মুক্তি পাবে ২০ ডিসেম্বর।

সালমানের বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। যিনি সিনেমার আগের পর্বগুলোতেও ছিলেন।

জানা গেছে ‘দাবাং থ্রি’র শুটিং হয়েছে টানা তিন সপ্তাহ। সালমান খানের ভক্তরা আশা করছেন আবারও ভাইজানের জমজমাট অ্যাকশন দেখতে পাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.