Sylhet Today 24 PRINT

সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই

বিনোদন ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৯

তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ আর নেই।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সিটি হসপিটালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই তথ্য জানান।

পৃথ্বী রাজের ঘনিষ্ঠ কয়েকজন জানান, শনিবার রাত ১০টার দিকে তিনি (পৃথ্বী রাজ) ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।

পৃথ্বী রাজকে দ্রুত সিটি হসপিটালে নেওয়া হয়। পরীক্ষা শেষে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সংগীতের পাশাপাশি পৃথ্বী রাজ এবিসি রেডিওতে কাজ করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.