Sylhet Today 24 PRINT

সানির পর এবার মিয়া খলিফা

বিনোদন ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

সানি লিওনির পর ভারতীয় দর্শকদের ড্রয়িংরুমে এবার অভিষেক ঘটতে যাচ্ছে পর্নগ্রাফিক চলচ্চিত্রের আরেক তারকার। জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর নবম আসরে নাকি দেখা যাবে লেবানিজ বংশোদ্ভূত মার্কিন পর্ন অভিনেত্রী মিয়া খালিফাকে।


বলিউড লাইফ জানাচ্ছে, রিয়ালিটি শোটির এবারের মৌসুমে অংশ নেওয়ার জন্য এর মধ্যেই অনেক তারকাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে আছেন মিয়া খালিফাও। মিয়া নিজেও আগ্রহ প্রকাশ করেছেন এতে অংশ নেওয়ার ব্যাপারে। তবে প্রতিযোগিতার শুরু থেকেই তিনি এতে অংশ নেবেন , নাকি অনুষ্ঠানের মাঝপথে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে প্রবেশ ঘটবে তার - কিছুই এখনও নিশ্চিত নয়।

গক বছর অনুষ্ঠানের মাঝপথে সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দিলেও এবারের আসরে ফিরে আসছেন সালমান খান। টুইটারে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিতও করেছেন তিনি। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের নির্মাতারা সালমানের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ায় এই দায়িত্বে ফিরতে রাজি হয়েছেন তিনি।

২০১১ সালে ‘বিগ বস’-এ অংশ নিয়ে ভারতীয় বিনোদন জগতে প্রবেশ করেন ইন্দো-কানাডীয় পর্ন তারকা সানি লিওনি। এরপর পুজা ভাটের সিনেমা ‘জিসম টু’র মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.