Sylhet Today 24 PRINT

‘রবিবার’ মুক্তি পাচ্ছে না শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২০

বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা ছিলো বাংলাদেশে কলকাতার ছবি ‘রবিবার’ । কিন্তু শেষ পর্যন্ত শুক্রবার, ৩ জানুয়ারি মুক্তি পাচ্ছেনা ছবিটি। সাফটা চুক্তির আওতায় অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট আমদানি করে দেশে মুক্তি দেয়ার কথা জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন।

বৃহস্প্রতিবার (২ জানুয়ারি) অনন্য মামুন জানান, ৩ জানুয়ারি মুক্তি দেয়া সম্ভব হচ্ছেনা ছবিটি। কারণ ছবিটি এখনও সেন্সরেই জমা দেয়া হয়নি। তবে তথ্য মন্ত্রণালয় থেকে আজই মুক্তির অনুমতি পেয়েছেন ‘রবিবার’।

তিনি বলেন বলেন, আগামী রবিবার সেন্সরে জমা দেয়া হবে ছবিটি। সেন্সর পাওয়ার পরই মুক্তির তারিখ ঠিক করা হবে।

‘রবিবার’ এর পরিবর্তে কলকাতায় মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ছবি ‘আবার বসন্ত’। তবে কলকাতায় কয়টি হলে এবং কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে পরিচালক নির্ভরযোগ্য কোন তথ্য জানাতে পারেননি।

এ ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ।

ছবিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে আর জয়াকে দেখা যাবে সায়নীর ভূমিকায়। ছবিটিতে আছে আবেগ ও থ্রিলারের মিশ্রন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.