Sylhet Today 24 PRINT

এবার ‘অর্ধাঙ্গিনী’তে জয়া

বিনোদন ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২০

কলকাতার জনপ্রিয় পরিচলাক কৌশিক গাঙ্গুলি। ‘বিসর্জন’ আর ‘বিজয়া’ সিক্যুয়েলের পর আবারও তার ছবিতে দেখা যাবে জয়া আহসানকে। ছবিটির নাম ‘অর্ধাঙ্গিনী’।

ছবিতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জয়া ও কলকাতার চূর্ণী গাঙ্গুলির। ছবিতে নায়ক হিসেবে থাকছেন কৌশিক সেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

অভিনেতা কৌশিক সেনকে এর আগে কৌশিক গাঙ্গুলির ‘শূন্য এ বুকে’ ও ‘দৃষ্টিকোণ’ ছবিতে দেখা যায়। এবার জানা গেল, কৌশিক গাঙ্গুলির ছবিতে নায়ক হিসেবে আসছেন তিনি। অবশ্য এর আগে শোনা গিয়েছিল, ‘অর্ধাঙ্গিনী'তে পরিচালক নিজেই অভিনয় করবেন। কিন্ত শেষ পর্যন্ত ছবির নায়ক হিসেবে তিনি কৌশিক সেনের নাম ঘোষণা করলেন।

কৌশিক, জয়া ও চূর্ণী গাঙ্গুলি ছাড়াও ছবিতে অভিনয় করবেন অম্বারিশ ভট্টাচার্য ও সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুর্ব।

কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনোমা ‘রবিবার’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।

এ ছাড়া ‘বিনিসুতোয়’ জয়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। গেল সেপ্টেম্বরে জয়া আহসান শুটিং করেছেন কলকাতার ‘ভূতপরী’। সুরিন্দর ফিল্মস ও কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিতে দেখা যাবে জয়াকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.