Sylhet Today 24 PRINT

বিগবস-এ তো নয়ই, কখনও ভারতেই আসব না: মিয়া খলিফা

বিনোদন প্রতিবেদক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৫

লেবানিস বংশদ্ভোত মার্কিন পর্ন তারকা মিয়া খালিফা জানিয়ে দিয়েছেন, তিনি বিগবস এর নবম সংস্করণে অংশগ্রহণ করছেন না। শুধু তাই নয়  কোনদিনই তিনি ভারতেও আসবেন না বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে  নিজেই একথা জানিয়েছেন এই পর্নস্টার। সম্প্রতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে  গুঞ্জন রটেছিল, মিয়া বিগ বস ৯-এ অংশ নিতে ইচ্ছুক। এপ্রসঙ্গে তিনি বলেন, আমি কখনওই ভারতে আসব না। তাঁর দাবি যে বা যাঁরা এধরণের কথা রটাচ্ছে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত্।

মিয়া খালিফার আগে অভিনেতা-প্রযোজক উদয় চোপড়াও জানিয়ে দেন, তিনি বিগ বস-এর নবম সিজনের অংশ নেবেন না। এই সিজনে ফের হোস্ট-এর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে, এই নিয়ে ষষ্ঠবারের জন্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.