Sylhet Today 24 PRINT

টিকটকে দীপিকার বাজিমাত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২০

এবার টিকটকে ঝড় তুললেন 'পদ্মাবত' খ্যাত বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। জন্মদিনের ঠিক আগের দিন অর্থাৎ ৪ জানুয়ারি শর্ট মোবাইল ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যুক্ত হন এ অভিনেত্রী।

গত ৫ জানুয়ারি ৩৪ বছরে পা দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার জন্মদিনের একদিন আগেই টিকটকে অভিষেক ঘটে দীপিকার৷ এ অভিষেকেই বাজিমাত করেন তিনি।

বর্তমানে দীপিকা তার আসন্ন 'ছপাকের' প্রমোশনে ব্যস্ত রয়েছেন৷ এই ছবির ৬টি ভিডিও টিকটকে শেয়ার করেন তিনি। মাত্র ১২ ঘণ্টায় ১২ লক্ষ ভিউ হয়েছে তার ভিডিও। ছবির ৬টি ভিডিও ৫.৪ কোটি ভিউ হয়েছে এখন পর্যন্ত।

এদিকে, দীপিকার 'ছপাক' ছবিটি মুক্তি পাবে ১০ জানুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.