Sylhet Today 24 PRINT

জাহাজ কর্মীর প্রাণ বাঁচালেন ‘টাইটানিক’ খ্যাত ডিক্যাপ্রিও

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২০

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বাস্তবেও নায়কের মতো কাজ করলেন। তার সহায়তা পেয়ে প্রাণে বেঁচে গেছেন একজন ব্যক্তি।

আমেরিকান সংবাদমাধ্যম ই-নিউজের মাধ্যমে জানা যায়, সাগরে ভাসমান বিশাল একটি জাহাজ থেকে পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি। তাকেই উদ্ধার করেছেন ডিক্যাপ্রিও।

৩০ ডিসেম্বর ছাদে নেশা করতে গিয়ে পড়ে যান তিনি। এরপর সাগরের জলে ১১ ঘণ্টা সাঁতার কেটেছেন। শেষমেশ ‘টাইটানিক’ ডিক্যাপ্রিওর কল্যাণে বেঁচে গেছেন জাহাজের ওই কর্মী। এই তারকার বিলাসবহুল নৌযানের কাছাকাছি ছিলেন ওই ব্যক্তি। অন্যদের সহায়তা নিয়ে জাহাজকর্মীকে উদ্ধার করেন ৪৫ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি ডিক্যাপ্রিওকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দেখা গেছে। ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড’-এর জন্য মনোনয়ন পান তিনি। আশা করা হচ্ছে, অস্কারেও মনোনীত হবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.