Sylhet Today 24 PRINT

মধ্যরাতে পুলিশের ফোর্স নিয়ে রাস্তায় আরিফিন শুভ

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২০

‘মিশন এক্সট্রিম’ নামের একটি চলচ্চিত্রে কাজ করছেন অভিনেতা আরিফিন শুভ। আর এ সিনেমায় কাজ করতে যেয়ে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর ডগ স্কোয়াড আর পুলিশের স্পেশাল ফোর্স রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি। সেখানে চেকপোস্ট বসিয়ে চলছে চিরুনি তল্লাশি। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ!

জানা গেল, ‘মিশন এক্সট্রিম’ ছবির কারণে এমন মহাযজ্ঞ। এতে শুভর সঙ্গে শুটিংয়ে আরও অংশ নিয়েছেন অভিনেতা মাজনুন মিজান, সুমিত সেনগুপ্ত, সাদিয়া নাবিলাসহ অনেকে।

চলচ্চিত্রটির পরিচালক ও কাহিনীকার সানী সানোয়ার জানান, অল্প কিছু কাজ বাকি আছে। এ জন্য আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এর দৃশ্যধারণ।

চিত্রনায়ক আরিফিন বলেন, ছবিটির কিছু কাজ বাকি ছিল। সেগুলোই শেষ মুহূর্তে ঠিকঠাক গুছিয়ে নেওয়া হচ্ছে। মুক্তির লক্ষ্য আগামী রোজার ঈদ। সে অনুযায়ী চলচ্চিত্রটির প্রস্তুতি নেওয়া হবে।

সিনেমাটিতে আরিফিন শুভর সাথে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য এতে সরাসরি কাজ করেছেন। এটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.