Sylhet Today 24 PRINT

চলচ্চিত্রে মিথিলার ছোটবোন মিশৌরী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২০

মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ছোট বোন মিশৌরী রশিদ চলচ্চিত্রে আসছেন। গিয়াস উদ্দিন সেলিম নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘শিরোনামহীন’। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মিশৌরী।

মিশৌরী রশিদ বলেন, শোবিজে প্রথম কাজ করছি এমনটি কিন্তু নয়। পারিবারিকভাবেই আমি শোবিজের সঙ্গে যুক্ত ছিলাম। মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের বিজ্ঞাপনেও কাজ করা হয়েছে। বছর খানিক আগে সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। মোট তিনটি নাটকে অভিনয় করেছি আমি। মাঝে বিরতি ছিলো। বিরতির পর নিয়মিত কাজ শুরু করেছি আবার।

তিনি বলেন, এবার গিয়াস উদ্দীন সেলিমের সঙ্গে কাজ করছি। তিনি গুণি নির্মাতা। ময়মনসিংহ এ এটির শুটিং হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। প্রচার হবে হইচই প্লাটফর্মে।’

চার বছর আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন মিশৌরী। সাম্প্রতিক সময়ে বেশকিছু ফটোশুট করেছেন তিনি।

মিশৌরী রশিদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। পড়াশোনাও শেষ পর্যায়ে বলে জানালেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.