Sylhet Today 24 PRINT

ভোট দিতে মৌলভীবাজার হতে ঢাকায় শবনম ফারিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকার বাইরে নাটকের শুটিং ছিলেন শবনম ফারিয়া। সৈয়দ শাকিলের ধারাবাহিক নাটক ‌‘ফান ফ্যাক্টরি ট্যুর’-এ মৌলভীবাজার ছিলেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকায় ফিরেই প্রথম যে কাজটি করলেন তা হলো ভোট প্রদান।

সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু হয়। একেবারের প্রথম দিকে ভোটকেন্দ্রে হাজির হন ফারিয়া। সঙ্গে ছিলেন তার স্বামী হারুন-উর রশীদ অপু। ভোট শেষ করেই চটজলদি ছবিও তুলেছেন এই তারকা।

ফারিয়া বলেন, শান্তিবাগে শ্বশুরবাড়ির পাশেই আমার ভোট কেন্দ্র। বাসার গেটে কোনোরকমে লাগেজ রেখেই গিয়েছিলাম কেন্দ্রে। এরপর বাসায় ফিরেই দিয়েছি ঘুম।

এদিকে ফারিয়া শুটিং করেছেন ‘ফান ফ্যাক্টরি ট্যুর’ নামের ধারাবাহিক নাটকে। যেখানে আরও অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, আখম হাসানসহ অনেকে। নাটকটি এটিএন বাংলা  চ্যানেলটিতে প্রচার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.