Sylhet Today 24 PRINT

সোলস ব্যান্ডের ড্রামার তুষারকে প্রাণনাশের হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৫

সোলস ব্যান্ডের ড্রামার ও পার্কাশনিস্ট তুষার রঞ্জন দত্তকে প্রাণ নাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তুষার বর্তমানে আমেরিকা আছেন। সিলেটের সন্তান তুষারের  পরিবারকে মুঠোফোনে হুমকি দিয়ে বলা হয়েছে, তুষার দেশে আসলেই তাকে প্রাণে মেরে ফেলা হবে। হুমকি পেয়ে  তুষারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ১৭২০/১৫) দায়ের করেছেন তুষারের ভাই শিশির রঞ্জন দত্ত।

মিউজিশিয়ান তুষারের পরিবার সূত্রে জানা যায় , তুষার বর্তমানে বেড়ানোর উদ্দেশ্যে আমেরিকা আছেন। আমেরিকা যাবার সময় দেশে তার ব্যবহৃত মুঠোফোনের সিম কার্ডটি ভাই শিশির রঞ্জন দত্তের কাছে দিয়ে যান। গত ২৪ আগস্ট ওই নাম্বারে অজ্ঞাত ব্যক্তি কল করে তুষারের পরিবারকে তুষারকে প্রাণে হত্যার হুমকি দেয়। তুষারের ভাই শিশির হুমকির কারণ ও হুমকিদাতার পরিচয় জানতে চাইলে তারা তাকেও হুমকি দেয়। এর পর থেকে তুষারের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.