Sylhet Today 24 PRINT

জঙ্গল অভিযানে বেয়ার গ্রিলস-বিরাট-দীপিকা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রজনীকান্তের পর বেয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে বেরুচ্ছেন বিরাট কোহলি ও দীপিকা পাড়ুকোন।

'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর ১৪টি পর্বের শুটিং হচ্ছে ভারতে। বিয়ার-অক্ষয়ের 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর শুটিং শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এবার বিরাট ও দীপিকা দুই তারকার জন্যই থাকছে বিশেষ পর্ব।

বিরাট কোহলি ভীষণ অ্যাডভেঞ্চার-প্রিয়। রোমাঞ্চের আমেজ নিতে গত বছরই স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে ভুটানে ঘুরে এসেছিলেন। তাই গ্রিলসের 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' শোটি দু'জনেই যে বেশ উপভোগ করতে পারবেন, তা বলা বাহুল্য। বন্য প্রকৃতির সান্নিধ্যে প্রতিকূলতার মাঝেও কীভাবে জীবনযাপন করতে হয়, সেই উপায়ই গ্রিলসের কাছ থেকে শিখে নেবেন বিরাট কোহলি এবং দীপিকা পাড়ুকোন।

এদিকে কয়েকদিন আগে ভারতের এলিফ্যান্ট ক্যাম্পে অক্ষয়ের সঙ্গে বিশেষ শুটিং পর্ব সেরেছেন গ্রিলস। পুরো শুটিংয়ে অক্ষয়কে শরীর হিম করা বশে কিছু চ্যালেঞ্জিং সময় পার করতে হয়েছে। এবার সে রকমই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন দীপিকা ও বিরাট কোহলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.