Sylhet Today 24 PRINT

অস্কারে প্যারাসাইটের জয়জয়কার

বিনোদন ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের ডলোবি থিয়েটার হলে বসেছিল ৯২ তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) এবারের আসর। অস্কার ২০২০ এ চার ক্যাটেগরিতে বিজয়ী হয়েছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট।

অস্কারের ইতিহাসে এই প্রথম একটি বিদেশী ভাষার চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে।

সেরা নির্মাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন বং জুন হু। সেরা অভিনেতা হোয়াকিন ফিনিক্স আর সেরা অভিনেত্রী রেনি জেলওয়েগার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.