Sylhet Today 24 PRINT

স্বামীর কাছে আমেরিকায় ফিরে গেলেন রিচি

বিনোদন ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৫

অভিনেত্রী রিচি সোলায়মানের সংসার ভাঙছে এমন খবর ছড়িয়েছিল কিছুদিন আগেই। রিচির স্বামী রাসেক ব্যক্তিগত মেইল পাঠিয়ে অভিযোগ করেন বহু পুরুষের সাথে সম্পর্ক রয়েছে রিচির। তিনি স্ত্রীকে ডিভোর্স দিতে চান।

এরপর গণমাধ্যমে প্রকাশ হয়েছে রিচির ডিভোর্স হয়ে গেছে। পরে অবশ্য এইসব ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন রিচি।

সাংবাদিকদের উপর বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে রিচি বলেছিলেন, এমন খবর স্রেফ গুজব। আমাকে ডিভোর্স দিলে রাসেক মরে যাবে। আর তার সংসার ভালো চলছে।

তবে গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে, চলতি মাসেই রিচি তার স্বামীর কাছে ফিরে গেছেন। দুদিন আগে তিনি আমেরিকায় গেছেন। আর আগামী নভেম্বর নাগাদ তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

তাহলে কি সত্যিই রিচির সংসার ভাঙনের সুর গুজব ছিল! অবশ্য রিচি স্বামীর কাছে আমেরিকায় ফিরে যাবার পরিকল্পনা করছেন এমন কথা আগেই বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.