Sylhet Today 24 PRINT

হোম কোয়ারেন্টিনে শাবনূর

বিনোদন ডেস্ক |  ২৪ মার্চ, ২০২০

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। জানা যায়, অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসের থাবা পড়েছে। ফলে অস্ট্রেলিয়ায় হোম কোয়ারেন্টিনে আছেন চিত্রনায়িকা শাবনূর।

শাবনূর বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারা অস্ট্রেলিয়ায় এখন আতঙ্ক বিরাজ করছে। কেউই বাইরে বের হতে পারছেন না। আমিও বাজার করা ছাড়া বাসার বাইরে বের হই না। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার সরকার সিডনি থেকে মেলবোর্ন যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও খাবার শেষ হয়ে আসছে। খুবই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। বাংলাদেশের মানুষদের প্রতিও অনুরোধ থাকবে সবাই যেন সতর্ক থাকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক।’

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন সারা বিশ্বে এক আতঙ্কের নাম। এমন কোনো দেশ নেই যেখানে করোনাভাইরাস হানা দেয়নি। বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। করোনাভাইরাস মোকাবিলার লক্ষ্যে সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.