Sylhet Today 24 PRINT

করোনা সতর্কতায় কুদ্দুস বয়াতি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছেন বাউল সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক হওয়ার জন্য গানে গানে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

'জাইনা চলেন, মাইনা চলেন' শিরোনামে তার এই গান শুক্রবার নিজেদের ফেসবুক পাতায় প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

ভিডিও পরিবেশনায় ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা গানে গানে তুলে ধরেন এই শিল্পী।

'সবাই মাইনা চললে, করোনা থাকবে যে দূরে' গানে গানে আশ্বস্ত করেন কুদ্দুস বয়াতি।

গানটি প্রকাশ করে ব্র্যাক লিখেছে- 'সুরে-গানে এবার হবে যুদ্ধ, আর লড়ব আমরা সবাই। জেনে চলি, মেনে চলি, করোনাকে হারাই।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.