Sylhet Today 24 PRINT

হজ ফেরত ছবি পোস্ট করে ফেসবুকে বিরুপ মন্তব্যের শিকার তাহসান

বিনোদন ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৫

হজ থেকে ফেরার পথে টুপি-দাঁড়িতে গায়ক তাহসানের ছবি দেখে বেশ আলোচনা চলে সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিরুপ মন্তব্য করতেও ছাড়েনি কেউ কেউ। তবে এসব দেখে মোটেও বিষ্মিত নন তাহসান। সেই বিষয়ে নিজের ফেসবুকে পোস্টে দেন এই গায়ক ও অভিনেতা। মাকে নিয়ে এবার হজে গিয়েছিলেন তিনি।

নিজের ফেসবুক পেজে তাহসান লিখেছেন, কিছু মানুষের জন্যে ফেসবুক ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’ নয়, ‘পরচর্চার মাধ্যম’।

এরপর তিনি ছবিটির ব্যাখ্যা দিয়ে লিখেন, হজ থেকে ফেরার পর এয়ারপোর্টের এক কাষ্টমস অফিসার তার সাথে আমার একটা ছবি তোলে। সেই ছবি ক্রপ করে গতকাল ফেসবুকে বিভিন্ন পেজে শেয়ার হবার পর কিছু মানুষের নির্বোধ কমেন্ট দেখে একটুও অবাক হইনি। ‘পরচর্চার মাধ্যম’ বলে কথা আর টুপি-দাড়িতে গায়ক, পরচর্চা তো হবেই।

এরপর তাহসান আরো লিখেন, কিন্তু একটা কথা না বলে পারছিনা...জীবনটা একটা অলৌকিক উপহার। কিছু মানুষ যখন পরচর্চায় ব্যস্ত, তখন অন্য কিছু মানুষ এই উপহার উপভোগে আর বিলিয়ে দিতে ব্যস্ত। দোয়া করি যেন আমরা পরচর্চায় সময় কম দিয়ে সবকিছুতে ভালোটা খুজে বের করতে পারি।

এরআগে ঠিক একই ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ক্রিকেটার নাসির হোসেন। ছোট বোনকে নিয়ে ছবি পোষ্ট করে আজেবাজে মন্তব্যের কারণে ছবি প্রত্যাহার করে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.