Sylhet Today 24 PRINT

ত্রাণ বিতরণ করছেন রানু মণ্ডল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২০

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে বলিউডের সিনেমায় গান গাওয়া সেই রানু মণ্ডল করোনাভাইরাসের আতঙ্কে ঘরবন্দি আছেন। তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার গরিব-দুঃস্থদের প্রতি।

এই সময় জানায়, পাড়ার কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে বাড়ি থেকেই রেশনের ব্যবস্থা করেছেন রানু। এলাকার গরিব-দুঃস্থদের সেই চাল-ডাল-আলুর রেশন জুগিয়ে মানবিক রূপে ধরা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রানু জানিয়েছেন, ঈশ্বর তাকে অনেক সাহায্য করেছেন। এমন এক মহামারীর পরিবেশে মানুষের পাশে দাঁড়াতে চান তিনিও। করোনার সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “যেখানে ভালোবাসা, সেখানেই ভগবান। মানুষে সততার ফল কখনও বৃথা যায় না। ভালো কাজ করলে তার সুফল একদিন পাবেই।”

গত বছরের ২০ জুলাই সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। এর পর বলিউডের হিমেশের হাত ধরে সিনেমায় কণ্ঠ দেন। তিনি উঠে আসেন সংবাদমাধ্যমের শিরোনামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.