Sylhet Today 24 PRINT

বড়শিতে ক্যাটফিশ, ১২০ কেজি ওজন!

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৫

বড়শিতে ধরা পড়ল এক ক্যাটফিশ, ওজন যার ১২০ কেজি। ঘটনাটি ইতালির। ইউরি এল ডিয়েবলো গ্রিসেন্ডি নামে এক ভদ্রলোক ইতালির পো নদীতে মাছ ধরার সময় দৈত্যাকার ক্যাটফিশটি তার বড়শিতে আটকায়। 


কিছু বুঝে ওঠার অ‍াগেই তিনি দেখেন, বিশালদেহী ক্যাটফিশটি বড়শি থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। তখনই বড়শিতে আটকে যাওয়া ক্যাটফিশটিকে ইউরি নৌকায় তোলেন। 
  
৩৮ বছর বয়সী গ্রিসেন্ডি ২০ বছর ধরে মাছ ধরছেন। কিন্তু এতো বছরেও এমন দানবদেহী কোনো জলজপ্রাণী তাকে ধরা দেয়নি বলে জানান।


তিনি আরও জানান, এতো বড় ক্যাটফিশই অ‍ামি আগে দেখিনি। মাছটি ধরার পর প্রতিটি মুহূর্ত ছিলো আমার কাছে আনন্দময়। 


২শ ৬৫ পাউণ্ডের একটি মাছ অবশ্যই অনেক বড়। একঘণ্টা মাছ খোঁজার পর এমন একটি মাছ হাতে পাওয়া অনেক বড় অর্জন, জানান ইউরি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.