সিলেটটুডে ডেস্ক | ১১ অক্টোবর, ২০২৬
ছবি: এআই
আজ ১১ অক্টোবর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।
বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।
দিবসটি ঘিরে বিভিন্ন দেশে নানান আয়োজন থাকে। বিশেষ করে কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে সভা-সেমিনারের আয়োজন করা হয়।
আন্তর্জাতিকভাবে কন্যাশিশু দিবস পালনের মূল লক্ষ্য হলো কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা।
২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।