Sylhet Today 24 PRINT

যত দ্রুত সম্ভব ফেসবুক আগের অবস্থায় ফিরে আসবে: বেঞ্চমার্ক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২১

বাংলাদেশে গত দুদিন ধরে ঠিকমতো ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না। মাঝে মাঝে ফেসবুকে ঢোকা গেলেও গতি খুব ধীর। মেসেঞ্জারও ঠিক মতো কাজ করছে না। এই সমস্যা নিয়ে বিবৃতি দিয়েছে ফেসবুক।

দেশে ফেসবুকের ধীরগতি সম্পর্কে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বাংলাদেশে তাদের জনসংযোগ পার্টনার বেঞ্চমার্ক পিআর-এর মাধ্যমে শনিবার (২৭ মার্চ) জানিয়েছেন, 'বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বেশি বোঝার জন্য কাজ করছি এবং শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।'

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারে সমস্যা হচ্ছে। অনেক ব্যবহারকারী এই সমস্যার কথা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.