Sylhet Today 24 PRINT

কম দামের স্মার্টফোন

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৬

তিন হাজার টাকার কমেও স্মার্টফোন! কপালে চোখ তোলার কিছু নেই, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ডাটা উইন্ড মোবাইল বাজারে নিয়ে আসলো তাদের নতুন মোবাইল পকেট সার্ফার ২জি৪এক্স। ফোনটির মূল্য ২৪৯৯ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ২ হাজার ৯৮৮ টাকা।

৩.৫ ইঞ্চির ডিসপ্লের এই ফোনের রেজুলেশন ৩২০x৪৮০ পিক্সেল। এটি অ্যানড্রয়েডের জেলিবিন অপারেটিং সিস্টেমে চলবে।

১ গিগা হার্জের কর্টেক্স এ৫ প্রসেসর সঙ্গে ফোনটিতে রয়েছে ২৫৬ এমবি র‌্যাম ও ৫১২ এমবি বিল্ট ইন মেমোরি। অতিরিক্ত মেমোরি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো হবে।

ফোনটির সামনে ও পেছনের ক্যামেরার মান ভিজিএ মানের।

ফোনটিতে এক বছরের বিক্রয়োত্তর সেবা সহ ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.