Sylhet Today 24 PRINT

বিশ্বে নিয়মিত মাসিক ফেসবুক ব্যবহারকারী ১৫৯ কোটি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৬

প্রতি মাসে নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ১৫৯ কোটি। এ সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।

ডেইলি মেইল জানিয়েছে, নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে মোবাইল ডিভাইস থেকে সাইটটিতে ঢুঁ মারেন ১৪৪ কোটি।  

ব্যবহারকারী বৃদ্ধির পাশাপাশি মোবাইলভিত্তিক বিজ্ঞাপনের সংখ্যা বৃদ্ধির কারণে গত বছর প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৯ বিলিয়ন ডলার। ২০১৪ সালে আয় হয়েছিল ১২.৪ বিলিয়ন ডলার।

ফেসবুকের এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছে।

ফেসবুকের তথ্য মতে, ভিডিও বিনিময়ের সাইটের আদলে সাইটটিতে ভিডিও দেখার পরিমাণও বেড়েছে। প্রতিদিন বার্তা বিনিময়ের পাশাপাশি প্রায় ১০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় সাইটটিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.