Sylhet Today 24 PRINT

আচমকা ফেসবুক বিভ্রাট

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২৬

বিভ্রাটের কবলে পড়ে আচমকা বন্ধ হয়ে গেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ডেক্সটপ ভার্সন।

রোববার (১৯ জুলাই) দুপুর থেকে হঠাৎ প্ল্যাটফর্মটির ডেক্সটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগ-ইন করতে পারছেন না তারা। অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.