Sylhet Today 24 PRINT

নতুন আঙ্গিকে, নতুন ধারায় ‘আমারব্লগ’

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

নতুন আঙ্গিকে ও নতুন ধারায় পুনর্যাত্রা শুরু করেছে ‘আমারব্লগ’। সার্বক্ষণিক প্রকাশনা ধারার বাইরে এটি এখন থেকে সাপ্তাহিক প্রকাশনা ধরণের ব্লগিং প্ল্যাটফরম।

নতুন ধারায় এ ব্লগে প্রতি সপ্তাহে এটি একবার প্রকাশিত হবে। ব্লগ কর্তৃপক্ষ লেখা সংগ্রহ করবেন এবং এরপর বাছাইকৃত লেখা নিয়ে একসাথে সাপ্তাহিকভাবে প্রকাশ হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) প্রথম সংখ্যাটি http://amarblog.net/  প্রকাশ হয়। ব্লগে লেখার যেসব বিষয় থাকছে তা হলো: ব্লগ, ভিডিও ব্লগ, পডকাস্ট, কার্টুন এবং ফটো ব্লগ।

প্রথম প্রকাশনায় মোট ১০ টি লেখা রয়েছে- ৬টি ব্লগ, একটি ফটো ব্লগ, একটি কার্টুন, একটি পডকাস্ট এবং একটি ভিডিও ব্লগ।

উল্লেখ্য, এই প্রকাশনা বিজ্ঞাপনযুক্ত সংস্করণ হবে। অর্থাৎ ‘আমারব্লগ’ বিজ্ঞাপন নেবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তবে, প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার পক্ষের হতে হবে বলে জানিয়েছে ব্লগ কর্তৃপক্ষ।

আমারব্লগের প্রতিষ্টাতা সদস্যদের একজন সুশান্ত দাস গুপ্ত বলেন, নতুন আঙ্গিকে ‘আমারব্লগ’ নতুনত্ব নিয়ে আসবে এই প্রত্যাশা করছি, এবং ‘আমারব্লগ’ বাছাইকৃত লেখা প্রকাশ করবে ও এর জন্যে লেখকদের সম্মানী দেওয়ার ব্যবস্থা করবে।

উল্লেখ্য, ১ বৈশাখ ১৪১৫ /১৪ এপ্রিল ২০০৮ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘আমারব্লগ’, যার নেপথ্যে ছিলেন বাংলা ব্লগে স্বাধীনতাবিরোধী যে কোনো প্রচারণা ও প্রকাশনার বিরুদ্ধে সদা-তৎপর ‘দ্য এ-টিম’ এর সদস্যরা। নতুন আঙ্গিকে ব্লগ চালু করার আগে এ ব্লগটি নো-মডারেশন ব্লগ ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.