Sylhet Today 24 PRINT

ইমেইলের উদ্ভাবক রে টমলিনসন মারা গেছেন

ওয়েব ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৬

ইমেইলের উদ্ভাবক রে টমলিনসন আর নেই। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রে টমলিনসন পেশায় ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ১৯৭১ সালে তিনি ই-মেইল উদ্ভাবন করেন। যা একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে ইলেকট্রোনিক বার্তা আদান-প্রদান করতে পারে।

রে টমলিনসন ইমেইলের ক্ষেত্রে @ সংকেতটি চালু করেন। যা আজও ব্যবহৃত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.