Sylhet Today 24 PRINT

এখন ভিডিও কমেন্ট করা যাবে ফেসবুকে

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৬

ফেসবুক নিয়ে এলো তার ব্যবহারকারীদের জন্য নিয়ে আরেকটি নতুন সংযোজন । অতি সম্প্রতি লাইভ ভিডিও স্ট্রিমিং, প্রোফাইল ভিডিও সেবা চালুর পর এবার ব্যবহারকারীদের জন্য ভিডিও কমেন্টও চালু করেছে ফেসবুক।

শুক্রবার থেকে ফেসবুকে নতুন এই সেবা চালু হয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপে এই ভিডিও কমেন্ট করা যাবে অনায়াসেই।

এজন্য কমেন্টের ‘ক্যামেরা’ আইকনে ক্লিক করতে হবে। এরপর ক্লিপটি আপলোড দিলেই হয়ে যাবে ভিডিও কমেন্ট। গোটা বিষয়টি একেবারেই পিকচার কমেন্টের মতো।

বছরের প্রথম দিকে এই ভিডিও কমেন্ট চালুর ঘোষণা দেয় ফেসবুক। প্রথমে এর ব্যবহার সীমাবদ্ধ থাকলেও এখন সবার জন্য এই সুবিধা উন্মুক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.