Sylhet Today 24 PRINT

গাড়ির চেয়েও দ্রুত কমে যায় স্মার্টফোনের দাম!

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গাড়ির চেয়েও দ্রুত কমে যায় স্মার্টফোনের দাম। এক মাসের পুরোনো হতে না হতেই স্মার্টফোনের মূল্য অর্ধেকে নেমে আসে। বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম মিউজিকম্যাগপাই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যেখানে গাড়ি এক বছরের পুরোনো হলে তার দাম ২০ শতাংশ পর্যন্ত কমে, কিন্তু স্মার্টফোনের দাম এক মাসের মধ্যেই ৬৫ শতাংশ কমে যায়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় আইফোন তার দাম ভালোমতো ধরে রাখতে পারে। উন্নত, দ্রুতগতির ও প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন নতুন মডেল বাজারে চলে আসাই স্মার্টফোনের দাম কমে যাওয়ার কারণ। এছাড়া নির্দিষ্ট মডেলের নতুন ফোনের চাহিদা বেড়ে যাওয়ায় ফলে পুরোনো মডেলের জনপ্রিয়তা কমে যায় তাই তার দামও কমে যায়। তথ্যসূত্র: আইএএনএস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.