Sylhet Today 24 PRINT

ট্রেনের টিকিট পাবেন অ্যান্ড্রয়েড অ্যাপে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটার সুযোগ পাচ্ছেন টিকিট প্রত্যাশীরা। ‘ট্রেন টিকিট অ্যান্ড শিডিউল ইন বিডি’ নামের অ্যাপটি নির্মাণ করেছে টেকটিউনস।

অ্যাপ ব্যবহার করে কাউন্টারে এসে ফিরতি এসএমএস ও কোড নম্বর দেখালেই টিকিট দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপটিতে এসএমএসে ও ওয়েবসাইটে টিকিট কেনার পুরো প্রক্রিয়ার বর্ণনা রয়েছে এবং অ্যাপ থেকেই টিকিট কাটার সুবিধাও আছে। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে টিকিট কাটার চেষ্টা করলে সুবিধা পাওয়া যায়। 

এতে আরো বলা হয়েছে, অ্যাপটিতে রেলের সময়সূচি, অনলাইনে ও এসএমএসে টিকিট কাটার সুবিধা, টিকিটের মূল্যসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। 

অ্যাপটি ডাউনলোডের লিংক- এখানে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.