Sylhet Today 24 PRINT

আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত, কিভাবে জানবেন

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ডে (এনআইডি) কতটি সিম নিবন্ধিত আছে সেটা জানার জানার সুযোগ এসেছে।

কোন অপারেটরের কয়টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে, সহজেই জানানোর ব্যবস্থা করেছে কয়েকটি অপারেটর। এখন পর্যন্ত চারটি মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে।

একজনের আঙুলের ছাপ একাধিকবার নিয়ে গোপনে অন্যজনের সিম নিবন্ধন হয়েছে, এমন খবর প্রকাশের পর অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের এসএমএস দিয়ে জানাতে শুরু করেছে।

যারা এই এসএমএস পাননি, অথবা পেলেও গুরুত্ব দিয়ে দেখেন নি তারা চাইলে এসএমএস কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন।

  • গ্রামীণফোন : info লিখে ৪৯৪৯ নম্বরে এসএমএস করুন।
  • বাংলালিংক : *১৬০০*২# নম্বরে ডায়াল করুন।
  • রবি : *১৬০০*৩# নম্বরে ডায়াল করুন।
  • এয়ারটেল : ডায়াল করুন *১২১*৪৪৪৪# নম্বরে।

একজনের নামে ২০টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও এসএমএস করে গ্রাহকদের জানানো হয়েছে।

অপারেটরগুলোর গ্রাহক সেবাকেন্দ্র থেকে বাড়তি বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.