Sylhet Today 24 PRINT

আসছে অ্যান্ড্রোয়েডের নতুন সংস্করণ \'নোগাট\'

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

চলতি মাসেই উন্মুক্ত করা হতে পারে গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ নোগাট। নিরাপত্তা প্যাঁচসহ এই সফটওয়্যারটি গুগলের নেক্সাস স্মার্টফোনে আগস্ট মাসে উন্মুক্ত করবে গুগল। প্রযুক্তি বিষয়ে বিভিন্ন সময় আগাম তথ্যদাতা ইভান ব্লাস অ্যান্ড্রয়েড সম্পর্কে এ তথ্য প্রকাশ করেছেন। গুগল অবশ্য আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি।

ইভান ব্লাস এর আগে ইভলিকস নামের টুইটারে বিভিন্ন তথ্য ফাঁস করে পরিচিতি পান। তিনি দাবি করেছেন, গুগলের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের হালনাগাদ নেক্সাস ৫ ব্যবহারকারীরা পাবেন। এ ছাড়া স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড নোগাট থাকতে পারে।

ভবিষ্যতে নেক্সাস সিরিজে যেসব স্মার্টফোন আসছে তাতে নোগাট থাকবে। এর আগে এইচটিসি তাদের এইচটিসি ১০, এইচটিসি ওয়ান এ৯ ও এম ৯ ফোনে নতুন অপারেটিং সিস্টেম হালনাগাদের ঘোষণা দেয়। এইচটিসি এ বছর আরও দুটি নতুন নেক্সাস ফোন আনবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.