Sylhet Today 24 PRINT

বিশ্বের সবচেয়ে ভয়ানক গেম ‘স্যাড স্যাটান’

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

ইন্টারনেট এবং গেমিংয়ে তরুণদের আসক্তি বিশ্বজুড়ে বড় একটি চিন্তার বিষয়। কোরিয়াতে সত্তর ঘন্টা টানা গেম খেলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বাংলাদেশের নতুন প্রজন্মেও গেমিংয়ের প্রবল আসক্তি রয়েছে। বিভিন্ন দেশে নানা দিক বিশ্লেষণ করে এই সমস্যার সমাধান খুঁজছে।

ঠিক তখনই নেট ম্যানিয়ার আক্রান্ত আইরিশ যুবক জেমি ফারেল করছেন অন্য একটি কাজ। তার এক অদ্ভূত নেশা রয়েছে, ভার্চুয়াল জগতের ডার্কেস্ট ফ্যাক্ট গুলিকে খুঁজে বের করা। এই নেশার তাগিদেই ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একদিন তার নজরে পড়ে ‘স্যাড স্যাটান’ নামের এক অদ্ভুত ভিডিও গেম। । বাংলায় যার মানে দাঁড়ায় ‘দুঃখিত শয়তান’। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গেম এটি।  

যারা খেলেছে, এই দাবিই করেছেন তারা। আজ অবধি কেউ জানে না, কে তৈরি করেছিলেন এই গেমটি। জেমি নিজে একজন ভিডিও গেম ফ্রিক। কিন্তু, এই খেলাটি খেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি। এর মাত্র পাঁচটি পর্ব ইউটিউবে আপলোড করতে পেরছিলেন জেমি। তাতেই জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল তার। সব সময় মনে হত যেন গেমের কাল্পনিক চরিত্ররা বাস্তবেও তাকে তাড়া করে বেড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.