Sylhet Today 24 PRINT

ফেসবুকের ভুল ধরিয়ে পুরস্কার পেলেন সোয়া লাখ টাকা

অনলাইন ডেস্ক  |  ০৪ আগস্ট, ২০১৬

ভারতের রাজস্থানের প্রত্যন্ত এলাকার যুবক কৃষ্ণ কুমার। প্রযুক্তি নিয়ে রয়েছে তার ব্যাপক উৎসাহ। আর সেই সুবাদেই তিনি পেলেন ১ লক্ষ ২৪ হাজার টাকা।

ফেসবুকের একটা বড়সড় ভুল ধরিয়ে দেওয়ায় এই টাকা তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।

একদিন কৃষ্ণ কুমার দেখেন, পেইজ থেকে বেরোনোর পরও ফেসবুক থেক লগ আউট করতে পারছেন না। ফেসবুকের এই সমস্যা তার নজরে আসে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে শুরু করেন তিনি। তৈরি করে একটি ভিডিও। এরপর সেই ভিডিও পাঠিয়ে দেন ফেসবুকের সিকিউরিটি সেন্টারে।

কিছুদিন পরে তার এই কাজে খুশি হয়ে অভিনন্দন জানায় ফেসবুক। সমস্যা সমাধানও করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। আর ফেসবুক নিরাপত্তায় এই বিশেষ অবদানের জন্য ১৫০০ ডলার, অর্থাৎ প্রায় ১ লক্ষ ২৪ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে ওই যুবককে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.