Sylhet Today 24 PRINT

৩০০ কোটি ডলারে বিক্রি হচ্ছে জেট ডটকম!

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

৩০০ কোটি মার্কিন ডলারে জেট ডটকমকে কিনে নিচ্ছে বিশ্বের বৃহত্তম রিটেইলার প্রতিষ্ঠান ওয়ালমার্ট।

জেট ডটকম হচ্ছে অনলাইন রিটেইলার প্রতিষ্ঠান। দুই বছর আগে যাত্রা শুরু করে জেট ডটকম। জেট ও ওয়ালমার্টের মধ্যে এই চুক্তিটি হচ্ছে ই-কমার্স খাতে সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করার ঘটনা।

প্রতিষ্ঠান দুটির ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ওয়ালমার্টের ঘনিষ্ঠ সূত্র বলছে, জেট ডটকমের প্রধান নির্বাহী মার্ক লোর জেট ডটকমের দায়িত্বে থাকবেন। এর পাশাপাশি ওয়ালমার্টের ই-কমার্স দেখার ভারও পড়বে তাঁর ওপর।
তথ্যসূত্র: ব্লুমবার্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.