Sylhet Today 24 PRINT

টুইটারের স্বীকৃতি পেল আওয়ামী লীগ

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৬

স্বীকৃতি পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টুইটার অ্যাকাউন্ট। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম কোনো রাজনৈতিক দলের টুইটার অ্যাকাউন্টের স্বীকৃতি মিললো।

আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হয়েছে, আওয়ামী লীগ দেশের প্রথম রাজনৈতিক দল, যাদের টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড।

আড়াই বছর আগে ২০১৪ সালে আওয়ামী লীগের টুইটার অ্যাকাউন্ট চালু করা হয়। বর্তমানে অনুসারির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।

এর আগে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি সংগঠনটির ফেসবুক পেজ স্বীকৃতি পায়।

টুইটারে আওয়ামী লীগের অ্যাকাউন্টটি হলো- https://twitter.com/albd1971

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.